ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৭:২১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ও ভারসাম্যহীন আচরণ করতেন। প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের মেয়ে ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে নিজ শোয়ার ঘরে গলায় ফাঁস দেন তিনি।

পাশের ঘরে থাকা মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

অপরদিকে একই ইউনিয়নের নন্দইল গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে গোলাম আজম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে শিকলে বাঁধা অবস্থায় ছিলেন। গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি দোকান থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে নিয়ে সবার অজান্তে সেবন করেন।

পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

১

সিরাজগঞ্জে সার মজুতের ঘটনায় জামায়াত নেতার পদ বাতিল

২

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

৩

রাজ্যসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

৪

সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের নিয়োগ, আবেদন করুন আজই

৫

আকিজ ফুডে নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

৬