ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৬:৫৫ পিএম

টাঙ্গাইলে ইউনিয়ন কৃষকদল নেতা ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

টাঙ্গাইলে ইউনিয়ন কৃষকদল নেতা ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এর মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন।

আরও পড়ুন

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে তাদেরকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে ইউনিয়ন কৃষকদল নেতা ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

১

সিরাজগঞ্জের ৬ আওয়ামী লীগ নেতাকর্মী জেলহাজতে

২

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

৪

উচ্চশিক্ষায় বিদেশ গমনকারী শিক্ষার্থীদের জন্য দেশের প্রথম ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

৫

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন

৬