সিরাজগঞ্জের ৬ আওয়ামী লীগ নেতাকর্মী জেলহাজতে
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আগে গত শুক্রবার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), পৌর এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ার ধানগড়া মহল্লার নাবিল (২১), বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের ইমরান (২৭), একই গ্রামের আতিকুর রহমান (৪৫) এবং খাগা গ্রামের আল আমিন (৩৭)।
আরও পড়ুনসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গত শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। গত শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1791117895.jpg)


_medium_1791114532.jpg)



