ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৬:৩০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে গরু চুরি

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে গরু চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ফুলবন গ্রামে গোয়ালঘরের সিঁদ কেটে দুটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ অক্টোবর) গভীর রাতে মৃত মোতরাজ আলীর ছেলে তানজিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানজিরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের সিঁদ কাটা এবং গোয়ালে থাকা দুটি বিদেশি জার্সি জাতের গরু নেই। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানান তিনি।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা একটি সাদা রঙের পিকআপে করে গরু দুটি শালাইপুর সড়ক হয়ে চানপাড়া-পাঠানপাড়া এলাকার দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে গরু চুরি

১

বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

২

ঢাকার মোহাম্মদপুরে উত্তরা মোটর্স এর ফ্লাগশিপ ডিলার শো-রুমের উদ্বোধন

৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে জবাই, আটক ১

৪

টেকসই নগর গড়তে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

৫

পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৬