ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৫:৫৯ পিএম

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রবিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাজুখান এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

গুদামে বিপুল পরিমাণ ঝুটজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১

এনসিসি ব্যাংকের বৃত্তি পেল ১৪৩ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী

২

বগুড়ার আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

৩

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

৪

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫

গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর আগুন লেগে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু

৬