ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৩:৪৫ পিএম

রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আশঙ্কা তৈরি হয়েছে এ উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। আর এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সামরিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নিলো তেহরান। তারা পরবর্তীতে জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

ইরানি বার্তাসংস্থা ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, আজ রোববার (৪ অক্টোবর) থেকে ‘জানফিদা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজধানী তেহরানের তিনটি মিলিটারি ট্রেনিং সেন্টারে। জানফিদার অর্থ নিজের জীবনকে কোরবানি দেওয়া বা আত্মউৎস্বর্গ করা। 

দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষার উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আরিয়ান-নাজাদ বলেছেন, সেনাবাহিনীর চারটি ইউনিটের সেনারা এ প্রশিক্ষণ কাজ পরিচালনা করবেন। তিনি জানিয়েছেন, প্রথমে একদমই সাধারণ প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর দেওয়া হবে আরও উন্নত প্রশিক্ষণ।

আরও পড়ুন

ইরান এর আগে জানিয়েছিল, তারা জানফিদার অন্তত এক হাজার ব্যাটালিয়ন তৈরি করতে চায়। যারা সংকটময় সময়ে দেশের জন ঝাঁপিয়ে পড়বে। ইসলামিক বিপ্লবী গার্ড ও প্যারামিলিটারি বাসিজের সঙ্গে এই সামরিক প্রশিক্ষণের সংশ্লিষ্টত আছে। গত সেপ্টেম্বরে বাসিজের তত্ত্বাবধানে তেহরানের জানফিদার একটি ট্রেনিং সেন্টার খোলা হয়। সেখানে সাধারণ মানুষকে সামরিক প্রস্তুতি, স্থানীয় নিরাপত্তা, নজরদারি, উদ্ধার অভিযান, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

১

এবার আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

২

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

৩

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

৪

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

৬