ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৩:০৭ পিএম

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে এসআরবি-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন এসআরবির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এসআরবি জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে হত্যা করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নম্বর-১৬ (৭) ২০১১, ধারা ৩০২/৩৪ অনুযায়ী মামলা করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ ১ম আদালত আসামি মনিরুল ইসলাম রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন এবং তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার রঞ্জুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

২

‘বাংলাদেশ ২০৩০ এর মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির মধ্যে স্থান করে নিতে পারে’

৩

ছেলের বউভাতের জন্য গরু চুরি, জেলহাজতে বাবা

৪

এ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন গাজী সালাউদ্দিন তানভীর

৫

চট্টগ্রাম বন্দর থেকে সরানোর পথে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

৬