ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪০ পিএম

দেশের উত্তরাঞ্চলে বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব গঠনে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি

দেশের উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনে সহায়তা, সংরক্ষণ, পরিবহন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং রপ্তানিমুখী কৃষি কর্মকাণ্ড জোরদার করার মাধ্যমে সামগ্রিক কৃষি মূল্য শৃঙ্খলকে (Value Chain) শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো এই তহবিলের আওতাভুক্ত থাকবে।

গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. কবির আহমেদের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ. কে. এম. সাইদুজ্জামান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এছাড়া এমটিবি-এর এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪% সুদে/মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯% সুদে/মুনাফায় ঋণ বিতরণ করা হবে। সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত এই স্কিমের মেয়াদ থাকবে।

আরও পড়ুন

তহবিলটি প্রধান চারটি খাতে বণ্টন করা হয়েছে: ১৫% কৃষি উৎপাদনের জন্য, ৩৫% সংরক্ষণ, পরিবহন, বিপণন ও অবকাঠামো উন্নয়নের জন্য, ৩৫% কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য এবং ১৫% কৃষি ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানির জন্য।

এই উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে এমটিবি দেশের উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং একটি আরও দক্ষ ও টেকসই কৃষি মূল্য শৃঙ্খল গড়ে তুলতে অবদান রাখার লক্ষ্য ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উত্তরাঞ্চলে বিশেষ কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব গঠনে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি

ইস্পাহানি ও এবিসি রিয়েল এস্টেটের পৃষ্ঠপোষকতায় লাহোরে তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড়

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন মারা গেছেন

বিমানবাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

ময়মনসিংহে এমপির মোবাইল হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২