ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৯ পিএম

ইস্পাহানি ও এবিসি রিয়েল এস্টেটের পৃষ্ঠপোষকতায় লাহোরে তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড়

বাংলাদেশের তরুণ স্কোয়াশ প্রতিভাদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দিতে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছে ইস্পাহানি গ্রুপ ও এবিসি রিয়েল এস্টেট। তাদের সহযোগিতায় পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (PSA) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP)-এর তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড়।

আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ লাহোরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এতে বাংলাদেশের হয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, সাইমুন ইসলাম ও পারভেজ করিম।

আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে এই অংশগ্রহণ বাংলাদেশের সম্ভাবনাময় স্কোয়াশ প্রতিভাদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

দেশের তরুণ প্রতিভার বিকাশ এবং ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় ইস্পাহানি গ্রুপ ও এবিসি রিয়েল এস্টেটের এই উদ্যোগ। দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

দেশের তরুণ প্রতিভার বিকাশ এবং ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে এছাড়া বিগত বছরগুলোতেও বাংলাদেশে স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টেরও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্পাহানি ও এবিসি রিয়েল এস্টেটের পৃষ্ঠপোষকতায় লাহোরে তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড়

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন মারা গেছেন

বিমানবাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

ময়মনসিংহে এমপির মোবাইল হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৫ হাজার চিকিৎসক