ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৩ পিএম

বাণিজ্যিক যানবাহন অর্থায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রানার মোটরসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন ক্রয়ে গ্রাহকদের সহজ অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা প্রদানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। লজিস্টিকস, পরিবহন ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং কর্পোরেট গ্রাহকদের সুবিধাজনক ও সুসংগঠিত অর্থায়ন সেবা দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

গত সেপ্টেম্বর ২০, ২০২৬ তারিখে গুলশানস্থ এমটিবি সেন্টারে ব্যাংকের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ এই স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরস পিএলসির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই সমঝোতা স্মারকের অধীনে, রানার মোটরস পিএলসি বাণিজ্যিক যানবাহন কিনতে ইচ্ছুক সম্ভাব্য এসএমই এবং কর্পোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির কাছে রেফার করবে। এছাড়া এটি প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা সাপেক্ষে, ভবিষ্যতে ইভি (বৈদ্যুতিক) যাত্রীবাহী যানবাহনের অর্থায়নের সুযোগ সৃষ্টিতেও সহায়তা করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং রানার মোটরসের এই যৌথ উদ্যোগ গ্রাহকবান্ধব সহজ অর্থায়ন সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অটোমোবাইল খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক যানবাহন অর্থায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রানার মোটরসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নতুন রূপে, নতুন অভিজ্ঞতা দিতে পুনরায় যাত্রা শুরু করল “সনি সেন্টার - সীমান্ত স্কয়ার”

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিল এনসিসি ব্যাংক