ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৯ পিএম

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না, এমনকি রাষ্ট্রের অস্তিত্বও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান রিজভী।

রুহুল কবীর রিজভী বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। এজন্য সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে।

তিনি বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণও গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার কথা মাটিতে পরতে না পরতেই হারুন ও বেনজীর বাহিনী ঝাঁপিয়ে পড়ত।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিরোধী দলের নেতারা বর্তমানে সরকারি দলের নেতাদের উদ্দেশে অসম্মানজনক ভাষা ব্যবহার করছে। তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তার অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধীদলের লংমার্চের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন। শেখ হাসিনার মতো সরকার বিরোধী দলের লং মার্চে বাধা দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

অনার্সের ফলাফল প্রকাশের আগেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ : মীর শাহে আলম

বগুড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাকে জরিমানা