ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২০ পিএম

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে চৌগাছার ইখলাস (২৯) নামে অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ইখলাসের ভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করে মরদেহ কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হয়েছিল বলে আটক দুইজন স্বীকারোক্তি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন।

আটকরা হলেন- ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. মেহেদী হাসান এবং বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। নিহত ইখলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইখলাস ভ্যান নিয়ে ভাড়ায় বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মারুফ মল্লিকের ব্রয়লার ফার্মের পেছনে কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ইখলাসের বলে শনাক্ত করেন।

পরবর্তীতে ইখলাসের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল কাজ শুরু করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে প্রথমে মেহেদী হাসানকে (২৯) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার গঙ্গানন্দপুর এলাকা থেকে আশরাফুল আলম নামে আরও একজনকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপোতাক্ষে ভ্যানচালকের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, আটক ২

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৫ হাজার চিকিৎসক

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মর্মান্তিক মৃত্যু