ইরানি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে অধিবেশন ওয়াকআউট করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণ শুরুর সঙ্গে সঙ্গে অধিবেশন ওয়াকআউট করে কক্ষ থেকে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। তবে একজন প্রতিনিধি অবশ্য উপস্থিত ছিলেন। পেজেশকিয়ান বক্তব্য শেষের মাত্র কয়েক মিনিট আগে তিনিও অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে পেজেশকিয়ান যুদ্ধের শুরুতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী মার্কিন হামলার কথা তুলে ধরে বলেন, ইরানিরা ‘সন্ত্রাসবাদের শিকার হয়েছে’।
তিনি বলেন, ইরান পারমাণবিক প্রযুক্তি চায় ‘প্রগতির জন্য, অস্ত্র দিয়ে সমাজকে হুমকি দেওয়ার জন্য নয়’। একই সঙ্গে তিনি বলেন, নিরাপত্তার জন্য সহযোগিতা ও সমন্বয় করতে ইরান প্রস্তুত। বিশ্বনেতাদের উদ্দেশে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনো দেশকে হরমুজ প্রণালি ব্যবহার করে ‘আমাদের ওপর তাদের আগ্রাসন চাপিয়ে দিতে’ দেবে না।
আরও পড়ুনইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ ‘কখনোই মাথা নত করবে না বা নতজানু হবে না’। তিনি যাকে ‘ধমক’ হিসেবে অভিহিত করেছেন, তার মোকাবিলায় ‘প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা’ অর্জনে অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জায়নবাদী ইসরায়েলের ভান্ডারে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। অথচ পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের নামে ইরানকে নানামুখী চাপের মধ্য দিয়ে অভিযুক্ত করা হচ্ছে। এই দ্বিচারিতা পশ্চিমা বিশ্বের চরম ভণ্ডামি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790161763.jpg)
_medium_1790157017.jpg)
_medium_1790154854.jpg)
_medium_1790153401.jpg)
_medium_1790152928.jpg)
_medium_1790150657.jpg)


