ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১৪ পিএম

মার্কিন-ইসরায়েলি জব্দকৃত জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

মার্কিন-ইসরায়েলি জব্দকৃত জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি ও উপসাগরে যুদ্ধের সময় জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো বিক্রি করার পরিকল্পনা করছে ইরান। আর এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা মিজান নিউজ এজেন্সির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আবদোলিয়ানপুর বলেন, বিচারিক আদেশের আওতায় হরমুজ প্রণালি ও উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন

তিনি বলেন, ‘এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য ব্যবহার করা হবে।’ তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইসরায়েলি জব্দকৃত জাহাজ বিক্রির ঘোষণা ইরানের

ভারতে ফুটবলের কোনো সংস্কৃতি নেই : আনচেলত্তি

তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

 সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

গাজায় গণহত্যা নিয়ে এরদোয়ানের তোপ, বেরিয়ে গেল ইসরায়েল

স্কালোনিকে নতুন চুক্তির প্রস্তাব এএফএ’র