প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল-হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সভাস্থলের চেয়ার তুলে মারামারিও করেন তারা। এতে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় মতবিনিময় সভা। পরে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও উপস্থিত হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথা কাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন।
আরও পড়ুনকুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, ছাত্রদলের শ্লোগান নিয়ে নিজেদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাৎক্ষণাৎ বিষয়টি বাইরে থেকে সমাধান করে দেন। আমরা বিষয়টি প্রথমে টের পাইনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





