ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৪ পিএম

চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

 চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিজয়ওয়াড়ায় বিনায়ক চতুর্থী উৎসবের এক 'অনুদান' কর্মসূচিতে রান্নার সময় ফুটন্ত সাম্বারের বড় পাত্রে পড়ে সুজাতা (৪৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত সুজাতা বিনায়ক চতুর্থী উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচির রান্নার কাজে সহায়তা করছিলেন। সাম্বার বহন করার সময় সুজাতা দুর্ঘটনাক্রমে ফুটন্ত সাম্বারভর্তি বড় পাত্রটিতে পড়ে যান এবং গুরুতর দগ্ধ হন। আয়োজকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি দেখতে পান এবং তাকে জরুরি চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

আরও পড়ুন

হাসপাতালে ব্যাপক দগ্ধ হওয়ার চিকিৎসা চলছিল সুজাতার। তবে পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী পরিস্থিতিতে সুজাতা ওই পাত্রে পড়ে গেলেন এবং দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে পুলিশের তদন্ত এখনও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে আর্তেতা

সংঘাতের সমাধান না হলে ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিবো : ট্রাম্প