ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১২ এএম

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি, সংগৃহীত ছবি

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।  

চিঠিতে মাঠ পর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই পূর্বক ইস্যুকরণ ও নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সকল উপজেলা বা থানা নির্বাচন অফিসারকে এই চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, ‘আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য ২ সেপ্টেম্বর মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। ’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করেছে ইসি

প্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতি

জয়পুরহাটে ৭শ’ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ

লালমনিরহাট জেলা কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি

দিনাজপুর শহরে মিলল ৪ রাউন্ড গুলিসহ দেশীয় পিস্তল, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত শিশু ৩৩ ঘণ্টা পর উদ্ধার দম্পতি গ্রেফতার