তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান
জয়পুরহাট প্রতিনিধি: জ্বালানি তেলের সম্প্রতি মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআই-এর পরিদর্শক প্রকৌশলী মো: আসাদুজ্জামান।
আরও পড়ুনঅভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগে কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা ওজনে কম দিতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এ তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন








