বগুড়ার দুপচাঁচিয়া যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সিও অফিস বাসট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় চত্তর থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, বিএনপির সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, হেলালুর রহমান হেলাল, যুবদল নেতা মোস্তাক আহাম্মেদ, আবু রায়হান, জাহিদ হাসান রোস্তম, মখলেছার রহমান বাবু প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







