বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামি মাসুদ রানাসহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ধাপসুখানগাড়ী এলাকার মৃত ইয়াকুব আলী প্রামানিকের ছেলে মাসুদ রানা (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুনএছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে চৌমুহনীর বেলহালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে বায়োজিদ বোস্তামিকে গ্রেফতার করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








