বগুড়ায় সিটি কর্পোরেশনের অভিযান, ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা
শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের শাহ ফতেহ আলী বাজার গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ পপি খাতুন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শাহ ফতেহ আলী বাজারের গেটে থাকা অটো রিকশা, সড়কের ওপর অবৈধভাবে থাকা ভ্রাম্যমাণ দোকানী, ফলের দোকানী ও অন্যান্য দখলদারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করাহয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ফলের ক্যারেট, ওজন মাপার ডিজিটাল স্কেল, কিছু পরিমাণ ফল সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সিটি কর্পোরেশনের হাট-বাজার পরিদর্শক আব্দুল হাই।
বগুড়া সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা আরও জানান, যানজট নিরসনে এবং বগুড়া মহানগরকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে সিটি কর্পোরেশনের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের নির্দেশনায় নির্বাহি ম্যাজিস্টেটগণ স্থানীয় সরকারের আইন অনুযায়ী ভ্রাম্যমমাণ আদালত পরিচালনা করছেন।
আরও পড়ুনএই মহানগরের যানজট নিরসন ও নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সিটি কর্পোরেশন প্রশাসন। অভিযানে সিটি কর্ফোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বগুড়া সদর ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তা, পুলিশ সদস্য এবং নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন








