ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে: গণপূর্তমন্ত্রী

নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে। নারায়ণগঞ্জের যে সীমানা নির্ধারণ করা হয়েছে, তা কীভাবে বাড়ানো যায়, সেটিও যাচাই করা হচ্ছে।

উদ্দেশ্য একটাই-শহরবাসী যেন প্রকৃত সেবা পায়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের এ সরকারের প্রথম অধিবেশনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইনটা পাস হয়। উনারা অফিসিয়াল কার্যক্রম শুরু করছেন।

সেই উদ্দেশেই আজকে এখানে আসা।

তিনি আরও বলেন, রাজউকও সরকারের অংশ, এনডিএও সরকারের অংশ।

জনগণের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে। সরকারি সিদ্ধান্ত সব দিক বিবেচনা করে নিতে হয়।

রাজউকের প্লট বিক্রির সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তটি বিগত সরকারের আমলে নেওয়া হয়েছে। আমাদের সরকারের সময় এটা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় এটা হয়েছে। চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমরা এটা দেখছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমাদের সরকার আসার পরে রাজউকের এলাকার তুলনায় জনবল ছিল না। সে কারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করেছি। ঢাকা শহরের মানুষ যেন আরও সেবা পেতে পারে। কারণ সেবা দিতে তো জনবল লাগবে।

মন্ত্রী বলেন, সরকার গঠনের পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। রাজউকের প্লট হলে আগে বিক্রি বা হস্তান্তর করতে ক্লিয়ারেন্স লাগতো। এখন এটা হবে না। আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি।

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে: গণপূর্তমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

ডিজেলে এখনও লিটারে ৭০ টাকা লোকসান: রিজভী

নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড শেফালির

অ্যাকশনএইড বাংলাদেশে নিয়োগ, বেতন ৪৯ হাজার টাকা