ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩ এএম

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক  : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার টোলো নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, কুনার প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমা হামলা চালানো হয়েছে। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন

হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩

রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর,৪ কর্মীকে সাময়িক বরখাস্ত

গ্রিন ইকোনমি: টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

বাগেরহাট এবং চুয়াডাঙ্গাতে নতুন পুলিশ সুপার

মেসি-সুয়ারেজের গোলেও জয় পেল না মায়ামি

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী