ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৯ এএম

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান,ছবি পিএমও

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

‎বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের  হুইপ নূরুল ইসলাম মনি এবং সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

‎প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

‎সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তার প্রথম ভাষণ।

‎ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা,আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরার কথা রয়েছে।

আরও পড়ুন

‎সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ