ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪৮ পিএম

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পে ছোরমান আলী (৪৭) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরূন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছোরমান সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আরও পড়ুন

পুলিশ জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
 
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয় : শ্রুতি হাসান

গাজীপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্ব অর্থহীন: অপূর্ব

ময়মনসিংহে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার