ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম

মেসি-সুয়ারেজের গোলেও জয় পেল না মায়ামি

মেসি-সুয়ারেজের গোলেও জয় পেল না মায়ামি

স্পোর্টস ডেস্ক : মেসি-সুয়ারেজ দুজনেই গোল করেছেন। তবু জয়ের হাসি হাসতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) স্যান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ নিয়ে লিগে টানা চার ম্যাচে জয়হীন থেকে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি।

মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্যান ডিয়েগো। ১২ মিনিটে অ্যানার্স ড্রেয়ারের গোলে এগিয়েও যায় সফরকারীরা।

তবে ২৪ মিনিটেই ম্যাচে ফেরে মায়ামি। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে এটি মেসির ১০১তম গোল, আর চলতি এমএলএস মৌসুমে ২০তম।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৭৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। তখন মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে স্বাগতিকরা।

আরও পড়ুন

কিন্তু ৮২ মিনিটে আবারও গোল করে স্যান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে স্যান ডিয়েগো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-সুয়ারেজের গোলেও জয় পেল না মায়ামি

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা