ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

পিটিআইয়ের পদযাত্রার আগে

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সংগৃহীত, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলটির বড় ধরনের এই সমাবেশের আগে লাহোর থেকে কারাবন্দী ইমরান খানের বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাহোর জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জেলা প্রশাসন বলেছে, জনসমক্ষে আলিমা খানের যেকোনও ধরনের উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

কারাগারে থাকা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে রাজধানী ইসলামাবাদ অভিমুখে ওই প্রতিবাদ পদযাত্রার কর্মসূচি দিয়েছে পিটিআই। এর আগে, শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিটিআইয়ের এই প্রতিবাদ পদযাত্রা ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারকে ‌‌‘‘অত্যন্ত ন্যাক্কারজনক’’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

জুলফি বুখারি বলেন, ‘‘২৭ সেপ্টেম্বরের পদযাত্রা নিয়ে সরকারের ভেতরের ভয় ও আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে; যা এই গ্রেপ্তারের মাধ্যমে প্রতিফলিত হলো।’’

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসি (সিডিবিএল)-এর সাথে সমন্বিত এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

৮০ বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ তুলে দিল এমইপি গ্রুপ অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগের পথে প্রতিষ্ঠানটি

বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন।

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত