ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৫ পিএম

এশিয়ান গেমস

দক্ষিণ কোরিয়ার ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত!

 দক্ষিণ কোরিয়ার ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত!

স্পোর্টস ডেস্ক : জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।

ম্যাচ শুরুর আগে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা সংগীত বাজতে শুরু করলে বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন। গিফুর গ্রিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে ভুল বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক দ্রুত ক্ষমা চান। তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, অত্যন্ত দুঃখিত। কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় সংগীতের পরিবর্তে আমরা অন্য একটি গান বাজিয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত।’

এরপর ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৫-০ গোলে হারায়।

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। দুই দেশের যুদ্ধকালীন শত্রুতার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতীকও দেশটিতে নিষিদ্ধ রয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে নয়, বরং একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

আরও পড়ুন

জাতীয় সংগীত নিয়ে এই ভুলের বিষয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার ম্যাচে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত!

জাতিসংঘে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

যে কারণেই মেসিকে বার্সায় ফেরানো হয়নি জাভির

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

অধিনায়কত্ব হারানো নিয়ে মুখ খুললেন রশিদ খান 

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তার ছেলেসহ তিনজনকে হত্যা