ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৬ পিএম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষে ইংল্যান্ড

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষে ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
 
ইংল্যান্ড ও ভারতের রেটিং সমান ২৬৯। তবে কম ম্যাচ খেলার কারণে পয়েন্টের হিসাবে এগিয়ে ইংলিশরা। ৪১ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১১.০২১, আর ৬৪ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ১৭.২০১।
 
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারানোর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল তারা। অন্যদিকে, ভারত সম্প্রতি আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে।
 
র‌্যাংকিংয়ে ২৬০ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড ২৪৭, দক্ষিণ আফ্রিকা ২৪৩, পাকিস্তান ২৪০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৩৪ রেটিং নিয়ে যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে রয়েছে।
 
বাংলাদেশ ৫৩ ম্যাচে ২২৪ রেটিং নিয়ে অষ্টম অবস্থানে আছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ২২০ রেটিং নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষে ইংল্যান্ড

বগুড়ায় ময়লার ভাগাড়ে টাকার বস্তা, আসল ভেবে কাড়াকাড়ি

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

উত্তরা মটরসের নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় চাকরির সুযোগ

যে গান ২০০ বার গাইলেন অরিজিৎ

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন