ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ এএম

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে এই ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।

তা ছাড়া নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।

স্টেশন সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিনের মতো রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যেতে স্টেশনে অপেক্ষা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটির বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন

ঘটনাস্থলে দেখা যায়, অন্যান্য বগির পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।

এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়তে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ‘২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আগুনের সূত্রপাত ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে মানববন্ধন

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো