ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৮ পিএম

ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হেলিম (৫৮) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল হেলিম ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল বারোয়াপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. ইদ্রিছ আলীর মেয়ে স্থানীয় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী আব্দুল হেলিম (৫৮) ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী নিজ বসতঘরের শয়নকক্ষে একা ছিল। এ সময় তার মা পিত্রালয়ে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্ত আব্দুল হেলিম ঘরে প্রবেশ করে ওই ছাত্রীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

পরে ভুক্তভোগী বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা স্থানীয় লোকজনকে অবহিত করেন। এরপর আইনগত ব্যবস্থা ও সুবিচারের আশায় ভুক্তভোগীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা বলেন, ‘আবদুল হেলিম জঘন্য প্রকৃতির মানুষ। সে আমার ছোট্ট মেয়েটির জীবনটা শেষ করে দিয়েছে। আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চতুর্থবারের মতো প্রকাশ্যে শাহজালাল মাজারে দানের টাকা গণনা শুরু

মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা: পুলিশ

দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রথম বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট