ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২০ পিএম

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে আহত ৫

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে আহত ৫

স্টাফ রিপোর্টার : বগুড়ার একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তা দেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এসময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বেলা সোয়া ১টার দিকে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় গ্যাস নিতে কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোর কয়েকটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এসময় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে আহত ৫

ব্যালন ডি’অরের শীর্ষ তিন থেকে ছিটকে গেলেন মেসি

সৌদি আরবের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতি ‘শর্তহীন’ : পাকিস্তান

মাথা গরমের লক্ষণ গত দুইদিন ধরে রাজধানীতে দেখা যাচ্ছে : জামায়াত আমির

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

কেউ যদি আমাকে কালো বলে, আমার একদমই খারাপ লাগবে না : ইয়ামাল