ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৯ পিএম

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তানকে হত্যার পর প্রবাসী ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন। পরে তাদের দেড় বছরের কন্যা সন্তানকে হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

স্বজনরা বলেন, ইকরাম হোসেন প্রবাস থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না তা জানা যায়নি।  

আরও পড়ুন

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর  প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে আহত ৫

ব্যালন ডি’অরের শীর্ষ তিন থেকে ছিটকে গেলেন মেসি

সৌদি আরবের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতি ‘শর্তহীন’ : পাকিস্তান

মাথা গরমের লক্ষণ গত দুইদিন ধরে রাজধানীতে দেখা যাচ্ছে : জামায়াত আমির