ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০১ পিএম

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

মফস্বল ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তানকে হত্যার পর প্রবাসী ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করে। পরে তাদের দেড় বছরের কন্যা সন্তানকে হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, ইকরাম হোসেন প্রবাস থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না তা জানা যায়নি।

আরও পড়ুন

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

কেউ যদি আমাকে কালো বলে, আমার একদমই খারাপ লাগবে না : ইয়ামাল

ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই : পুতিন

আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি ফিফা’র

দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি : প্রধানমন্ত্রী

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প