দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বিএমইউ। এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। নিকট আত্মীয়ের পাশাপাশি আইনগত প্রক্রিয়া ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বেচ্ছায় অন্য ব্যক্তিও কিডনি দান করতে পারবেন।
উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা কাজ করছে। সম্ভাব্য ডোনারের আইনগত বিষয়গুলো যাচাই করার পর প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি হাসপাতালের একটি বিশেষ টিম ডোনারের মেডিকেলসহ অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে তার সঙ্গে রোগীর সম্পর্ক ও দানের বিষয়টি যথাযথ কি না, তা যাচাই করবে।
তবে কিডনি দানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না বলে স্পষ্ট করেছেন বিএমইউ উপাচার্য। তিনি বলেন, অর্থের বিনিময়ে কিডনি দান বা গ্রহণের কোনো সুযোগ নেই।
আরও পড়ুনদীর্ঘদিন নানা জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম ব্যাহত হলেও এখন থেকে বিএমইউতে নিয়মিত কিডনি রোগীদের সেবা দেওয়া হবে বলে জানান তিনি।
উপাচার্য আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789814933.jpg)
_medium_1789810428.jpg)
_medium_1789809031.jpg)
_medium_1789806919.jpg)
_medium_1789805814.jpg)
_medium_1789804717.jpg)
_medium_1789815383.jpg)
_medium_1789814542.jpg)