৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
দেশের সব জেলা পরিষদের ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো ও হাটবাজারে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে জেলা পরিষদের সব প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুননির্দেশনায় বলা হয়, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন ও আওতাধীন ভবনগুলোতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789746292.jpg)
_medium_1789745181.jpg)
_medium_1789740468.jpg)
_medium_1789738063.jpg)




