দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদী থেকে তাশরিফুল ইসলাম তামিম (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় তার লাশ উদ্ধার করা হয়। সে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার তাশরিফুল ইসলাম তামিম (১২) নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন শুক্রবার বাড়ির পাশে একটি বালুর পয়েন্টের পাইপের কাছ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুননবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








