ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৩ পিএম

বগুড়ার শেরপুর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুরে নিজস্ব কার্যালয়ে প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের বগুড়া জেলা নায়েবে আমির অধ্যাপক মো. আব্দুল বাছেদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম ও শাহীন আলম, অফিস সম্পাদক অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান ও বজলুর রহমান, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, আব্দুল হক, মাওলানা আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইফতেখার আলম, সাইফুল ইসলাম সাখাওয়াত, শফিকুর রহমান, জহির রায়হান প্রমুখ।

আরও পড়ুন

উপজেলার ছয় শতাধিক রুকন নিয়ে এই সম্মেলনে সদস্যদের সাংগঠনিক কর্মতৎপরতা সাংগঠনিক দুর্বলতা ও কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। উদ্বোধনী বক্তব্য শেষে উক্ত সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত মোমেনা বাঁচতে চান

দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর, বাংলাদেশ ব্যাংক

জয়পুরহাটের বাগজানা স্কুল মাঠে বসবে মেলা মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের

নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজের উজানে চলছে অবৈধ পাথর উত্তোলনের মহাযজ্ঞ