বগুড়ায় কুরিয়ারের কাভার্ডভ্যানে মিলল ১৯শ’ পিস ইয়াবা, গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কুরিয়ার সার্ভিসের কার্ভাড ভ্যানে ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ডিএনসি বগুড়ার সদস্যরা এই অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১) স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থামানো হয়।
এরপর ওই কাভার্ডভ্যানের কেবিন ও ধৃত আসামিদের দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাভার্ডভ্যান, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে।
আরও পড়ুনধৃত আসামিরা হলো, ঢাকার ধানমন্ডি মধু বাজার এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে চালক মো: রাছেল হাওলাদার (৩৬), রংপুরের মিঠাপুকুরের শালাইপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে হেলপার মোঃ রোকনুজ্জামান (৩৯) ও কুড়িগ্রামের ভোগডাঙ্গা গ্রামের মো: ইউসুফ আলীর ছেলে মকবুল হোসেন (২৫)।
ধৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন








