ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৫ পিএম

আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
এদিন সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ের ট্রাফিক বক্সের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল। বিস্ফোরণের পর আতঙ্কিত অনেকে নিরাপদ স্থানে সরে যান।
 
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
 
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল গেট ও টিএসসি এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ হয়। একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

বগুড়ার শেরপুর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত মোমেনা বাঁচতে চান

দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর, বাংলাদেশ ব্যাংক

জয়পুরহাটের বাগজানা স্কুল মাঠে বসবে মেলা মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের