ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩২ পিএম

সাউথ পয়েন্টে ভবন থেকে লাফ দেওয়া কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাউথ পয়েন্টে ভবন থেকে লাফ দেওয়া কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবনের ১১ তলা থেকে লাফ দেওয়া দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত ঘোষ মারা গেছেন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলেজ কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ৬ নম্বর ভবনের ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান অমিত ঘোষ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অমিতের এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে পুরো সাউথ পয়েন্ট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

একটি অনলাইন বার্তায় প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানান, ওই শিক্ষার্থী ‘anime’ নামক মোবাইল গেমে অতিরিক্ত আসক্ত ছিল।

ভবন থেকে লাফ দেওয়ার আগে সে একটি সুইসাইড নোটও রেখে গিয়েছিল।

শিক্ষার্থীর এমন করুণ ও অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ ও তার সহপাঠীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথ পয়েন্টে ভবন থেকে লাফ দেওয়া কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রথমবারের মত ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

পাঁচ-দশজনের স্বার্থে পুরো দলের বদনাম সরকার মেনে নেবে না: আইনমন্ত্রী

সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার : আইনমন্ত্রী

হবিগঞ্জে জমির আগাছা পরিষ্কার করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই