নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিজ বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাফি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
আরও পড়ুনমোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হবে।
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789377792.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_original_1789037453_medium_1789371330.jpg)
_medium_1789371218.jpg)
_medium_1789368597.jpg)
_medium_1789365905.jpg)

_medium_1789378533.jpg)
_medium_1789379416.jpg)
_medium_1789377660.jpg)