ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১০ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের প্রধান সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়রা বৃদ্ধাকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় শনাক্ত না হওয়ায় বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে জানানো হয়েছে। সংস্থাটির প্রতিনিধি দল এসে নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় নমুনা ও আলামত সংগ্রহ করেছে। 

আরও পড়ুন

তিনি বলেন, বৃদ্ধার স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আশপাশের সব থানায় ইতোমধ্যে তথ্য পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, নিহতের পরনে একটি ম্যাক্সি ছিল। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার কলমাকান্দায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৫৫ মামলা

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেলো বাংলাদেশ

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও দুইজনের