ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৯ পিএম

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ , ছবি: সংগৃহীত।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই এ নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। 

পরিকল্পনার বিষয়টি স্পষ্ট করে এই কমিশনার বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে কমিশন।

আরও পড়ুন

আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি উল্লেখ করেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনের নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তবে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল উত্তর কোরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প

ডাকসু’র সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম