ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৬টি পুকুরে অবমুক্ত করা  হয়েছে ২৮৬ কেজি মাছ

বগুড়ার আদমদীঘিতে ৬টি পুকুরে অবমুক্ত করা  হয়েছে ২৮৬ কেজি মাছ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ছয়টি পুকুরে ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর পুকুর, মাদ্রাসা পুকুরসহ আদর্শ গ্রামের মোট ৬টি পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, বিএনপি নেতা রানা হোসেন, আবুল কালাম আজাদসহ নেতৃবর্গ।

আরও পড়ুন

মৎস্য অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক সরকার নির্ধারিত ৩৫০ টাকা কেজি দামে মোট ২৮৬ কেজি কাতলা, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আদমদীঘি উপজেলা চত্বর পুকুর, বড়আখিড়া আদর্শ গ্রাম পুকুর, তিলোচ আদর্শগ্রাম পুকুর, বিনাহারী আদর্শগ্রাম পুকুর, সাওইল মাদ্রাসা জলাশয় ও উপজেলা প্রানীসম্পদ পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৬টি পুকুরে অবমুক্ত করা  হয়েছে ২৮৬ কেজি মাছ

আবারও ঢাকার মঞ্চে আসছেন ওটিলিয়া

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া কাভিশের সেই কনসার্ট

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ডাকাতসহ গ্রেফতার তিন