বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শিখা রাণী সুত্রধর (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত শিখা রাণী সুত্রধর আদমদীঘি উপজেলার সান্দিড়া কালিতলা গ্রামের মালোশিয়া প্রবাসি রঞ্জন সুত্রধরের স্ত্রী। তার ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
জানা যায়, গতকাল শনিবার সকালে শিখা রাণী সুত্রধরের সাথে তার স্বামী রঞ্জন সুত্রধরের মোবাইল ফোনে কথা বলাবলি করতে মনমালিন্যের সৃষ্টি হয়। এরপর দুপুরে স্বামীর সাথে অভিমান করে শিখা রাণী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিখা রাণী মারা যায।
আরও পড়ুনপরে ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলে এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন









