ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২২ পিএম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাঙ্খিত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

জানা যায়, রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সাথে।

তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, তিনি এবার ৩ বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছেন। এতে তার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।

আরও পড়ুন

ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছেন। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে।

চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ঃ শীর্ষ ৫০ উদ্ভাবনের ৬টিই ড্যাফোডিল এআই-এর

দিনাজপুরের কাহারোলে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে বাবা ও ছেলের জেল-জরিমানা

নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে পালসার জিমখানা “গো ফর গোল্ড” রাইডিং ক্যাম্প করল উত্তরা মোটর্স 

বিএনপির অনুমতি ছাড়া আওয়ামী লীগের এতো সাহস থাকার কথা না : রাশেদ প্রধান