বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ডাকাতসহ গ্রেফতার তিন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় পুলিশ গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে উপজেলার বিভন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এসময় থানায় ডাকাতি মামলার আসামি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দপুর কলেজ পাড়ার শহিদুল ইসলামের ছেলে শাওন মিয়া (৩০) ও দুপচাঁচিয়া পৌরসভার আদর্শ গ্রামের আব্দুর রহমান রাজ্জাকের ছেলে রাজু (২০) কে গ্রেফতার করে।
এছাড়াও মাদক মামলায় উপজেলার চামরুল নয়াবাড়ী গ্রামের মঞ্জুরুল ইসলাম বাবুর ছেলে জাবের ওরফে জাবির হোসেন (২৫) কে গ্রেফতার করে। পুলিশ তার হেফাজত থেকে নেশা জাতীয় ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন।
আরও পড়ুনদুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








