ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫১ পিএম

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া কাভিশের সেই কনসার্ট

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া কাভিশের সেই কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০ মাস পরঢাকায় আয়োজিত এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।

শনিবার (১২ সেপ্টেম্বর) কনসার্টের নতুন তারিখ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’।

পূর্বের ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ নামটি পরিবর্তন করে এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা এখনই কনসার্টের ভেন্যুর নাম এখনই প্রকাশ করেনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, সেই টিকিট দিয়েই দর্শকেরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ নতুন টিকিট বিক্রি শুরু হয়েছে। যেখানে সাধারণ টিকিটের মূল্য ২,৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৪৯৯ টাকা।

আরও পড়ুন

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর কাভিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে ঢাকার মঞ্চে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমতি না পাওয়ায় আয়োজনটি স্থগিত করা হয়।

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে এসেছিল। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগই দুঃখজনক, তিনি যোগ্য ছিলেন না

বগুড়ার আদমদীঘিতে ৬টি পুকুরে অবমুক্ত করা  হয়েছে ২৮৬ কেজি মাছ

আবারও ঢাকার মঞ্চে আসছেন ওটিলিয়া

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া কাভিশের সেই কনসার্ট