ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪১ পিএম

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

রাজধানীর আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সিপিএলে ৪ উইকেট নিয়ে রহস্য ফাঁস করলেন মিরাজ

ককটেল সিনেমায় অভিনয়কে 'ভুল' বললেন সাইফ আলি খান

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন